মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে নতুন ধাক্কা। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও ৩৬৫ জন আহত হয়েছেন।তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পাল্টা হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষের হতাহতের সংখ্যা আরও অনেক বেশি।আরো পড়ুন , ওয়াশিংটনে ট্রেনে ধাক্কার চেষ্টা: প্রাণে বেঁচে গেলেন যাত্রী সংঘাতের সূত্রপাত হয় ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা নিহত হন। এর পরপরই তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন ঘাঁটিতে।এরপর থেকে এক মাসের বেশি ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এই হামলায় ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।মার্কিন সেনাদের আহতের মধ্যে ২৪৭ জন সেনাবাহিনীর সদস্য, ৬৩ জন নৌবাহিনী, ৩৬ জন বিমান বাহিনী ও ১৯ জন মেরিন। শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমানও ইরানের দ্বারা ভূপাতিত হয়েছে।