দৈনিক সংবাদ দিগন্ত

বাসন থানার বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৮ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামী এবং জিএমপি অধ্যাদেশ মামলার আসামীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলার তদন্তে ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় শফিকুল ইসলাম তালুকদার (২৯), পিতা- মোঃ ফজল হক তালুকদার, সাং- বিটি সালদা, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ; বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন বাড়িয়ালী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।আরও  পড়ুন, মান্দারী বাজারে সড়কের পাশে উল্টে গেল ফ্রেশ সিমেন্টবোঝাই লরি একই অভিযানে গ্রেফতার করা হয় দিঘিরচালা এলাকার বাসিন্দা মোঃ মনির হোসেন (৩৬), পিতা- মৃত নজরুল ইসলামকে।এছাড়া জিএমপি অধ্যাদেশ মামলায় বাড়িয়ালী এলাকার বাসিন্দা জসিম উদ্দিন (৩৫), পিতা- মৃত আজাহার মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

বাসন থানার বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার, আদালতে প্রেরণ