দৈনিক সংবাদ দিগন্ত

ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা, দুর্ঘটনা ঠেকাতে সরকারের কঠোর নির্দেশনা

আর মাত্র কয়েক দিন পরই পবিত্র ঈদুল আজহা। টানা ছুটিতে ঘরমুখো মানুষের ঢল নামবে রাজধানী ঢাকা ছাড়ার পথে। তবে প্রতিবছরের মতো এবারও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা।গত ঈদগুলোতে সড়ক, রেল ও নৌপথে একাধিক দুর্ঘটনা এবং অতিরিক্ত ভিড়ের কারণে প্রাণহানির ঘটনা ঘটায় এবার সরকার বাড়তি সতর্কতা নিয়েছে। দুর্ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সব সংস্থাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।সরকারি সূত্র জানায়, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং মাঠ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও গাফিলতির প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।আরও পড়ুন , রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।সড়ক, রেল ও নৌপথে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, রেলওয়ে, বিআইডব্লিউটিএসহ বিভিন্ন সংস্থা সমন্বিত পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। মহাসড়কের গর্ত মেরামত, টোলপ্লাজায় অতিরিক্ত বুথ, রেকার প্রস্তুত রাখা এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে।এবার ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রামসহ দেশের সাতটি মহাসড়কে অন্তত ৯৪টি স্থানে যানজটের শঙ্কা রয়েছে। অবৈধ হাট, ধীরগতির যান, খানাখন্দ ও ফিটনেসবিহীন যানবাহনকে এ যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।আরও  পড়ুন , দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কানৌপথে সদরঘাটসহ বিভিন্ন ঘাটে অতিরিক্ত যাত্রী চাপ ও বিশৃঙ্খলা রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাট এলাকায় অতিরিক্ত নজরদারি, নিরাপত্তা করিডর এবং যৌথ বাহিনীর টহল থাকবে।পুলিশ জানিয়েছে, যাত্রীরা যেন ঝুঁকি নিয়ে ছাদে বা পণ্যবাহী যানবাহনে না ওঠেন এবং চালকরা যেন বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলেন। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বডি-ওর্ন ক্যামেরা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চাঁদাবাজি ও অনিয়ম দমন করা হবে।পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, কেবল অভিযান নয়, বাস্তবসম্মত ব্যবস্থাপনা ও চালকদের শৃঙ্খলাই দুর্ঘটনা কমানোর মূল চাবিকাঠি।

ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা, দুর্ঘটনা ঠেকাতে সরকারের কঠোর নির্দেশনা