দৈনিক সংবাদ দিগন্ত

ইসলামপন্থী অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা মানার আহ্বান

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামপন্থী সংগঠনগুলোর অনুষ্ঠানে সংবাদ সংগ্রহে আসা নারী সাংবাদিকদের পর্দা ও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তাঁর এ বক্তব্য ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ফয়জুল করীম।তিনি বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কোনো বাধা নেই। তারা সংবাদ সংগ্রহ করবেন, এতে দলের কোনো আপত্তি নেই।তবে ইসলামী আন্দোলনের দলীয় কোনো অনুষ্ঠান কিংবা ইসলামপন্থী বিভিন্ন আয়োজনে নারী সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য এলে তাদের পর্দা ও শালীনতা বজায় রেখে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।ফয়জুল করীমের ভাষ্য, নারী সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন—এ নিয়ে আপত্তির কিছু নেই।আড়ও পড়ুন,জামায়াতের লং মার্চ ও সংসদীয় বক্তব্যে দ্বিমুখিতা আছে: চরমোনাই পীরতবে ইসলামী আন্দোলনের দলীয় পরিবেশ এবং ইসলামপন্থী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের পোশাক ও পর্দার বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।চরমোনাই পীরের এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে বক্তব্যটির পক্ষে-বিপক্ষে মতামত জানানো হচ্ছে।একদিকে দলটির পক্ষ থেকে এটিকে তাদের নিজস্ব ধর্মীয় ও সাংগঠনিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে সাংবাদিকতার স্বাধীনতা, নারী সাংবাদিকদের পেশাগত অধিকার এবং পোশাকের বিষয়ে মতপ্রকাশের সীমা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।তবে ফয়জুল করীম তাঁর বক্তব্যে স্পষ্ট করেছেন, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কোনো বাধা নেই। তাঁর আহ্বান মূলত দলীয় ও ইসলামপন্থী আয়োজনে সংবাদ সংগ্রহের সময় পর্দা ও শালীনতা বজায় রাখার বিষয়ে।এ বক্তব্যকে ঘিরে চলমান বিতর্কে এখন সামনে আসছে সাংবাদিকতার পেশাগত স্বাধীনতা ও বিভিন্ন সংগঠনের নিজস্ব সাংগঠনিক পরিবেশ—দুইয়ের মধ্যে সমন্বয়ের প্রশ্নও।

ইসলামপন্থী অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা মানার আহ্বান