মিঠাপুকুরেও ইউএনও পারভেজের মানবিক উদ্যোগ
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামের বাসিন্দা কোলন ক্যান্সারে আক্রান্ত কালিকান্ত বর্মনের খোঁজখবর নিয়েছে উপজেলা প্রশাসন। তাঁর শারীরিক অবস্থা ও আর্থিক সংকট বিবেচনায় চিকিৎসা সহায়তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। আরও পড়ুন, পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার ৫০তম সালানা জলসা অনুষ্ঠিতস্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জটিল এই রোগে ভুগছেন কালিকান্ত বর্মন। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ তাঁর বাসায় গিয়ে সরেজমিনে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান। প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।আরও পড়ুন, ধামইরহাট থানা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগতবে দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আরও বড় পরিসরে আর্থিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে এগিয়ে আসার জন্য আন্তরিক আবেদন জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক সহায়তা পেলে কালিকান্ত বর্মনের চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব এবং তিনি আবারও সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। তাই মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে অসহায় এই মানুষটির পাশে দাঁড়াতে সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।