দৈনিক সংবাদ দিগন্ত

মানবতার ফেরিওয়ালা সংগঠনের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও বৃত্তি-সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মানবতার ফেরিওয়ালা” স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় বর্ষপূর্তি ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ আয়োজনটি আপ্যায়ন, আলোচনা সভা এবং মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ এবং অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ মানবতার বাস্তব প্রতিফলন।আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে নদীগর্ভে ৫০০ মিটার সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াতঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানবিক শওকত।উদ্বোধক ছিলেন মাওলানা সোলাইমান ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোজাম্মেল হক তালুকদার, নাজিম উদ্দিন, নুরুল আমজাদ চৌধুরী, শাহেদ শাহ, আবু তালেব হিরো, মইন উদ্দিন, ইব্রাহিম মানিক, মেজবাহ উদ্দিন এবং আমজাদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনজুর মোরশেদ।আরও পড়ুন, দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত, উন্নয়ন দাবিতে সরব বক্তারাএছাড়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, দায়িত্বশীল ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানের সফল সমাপ্তিতে সংগঠনের সকল সদস্য ও দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং মানবতার সেবায় সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মানবতার ফেরিওয়ালা সংগঠনের ৩য় বর্ষপূর্তি  উদযাপন ও বৃত্তি-সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন