জমজমাট ও নাটকীয় এক লড়াই শেষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করে দিয়েগো সিমিওনের দল, বিদায় নেয় বার্সেলোনা।দ্বিতীয় লেগে বার্সেলোনা ২-১ গোলে জয় পেলেও প্রথম লেগের ২-০ ব্যবধানের হারই শেষ পর্যন্ত তাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।ম্যাচের শুরুতেই দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয় বার্সেলোনা। মাত্র ২৪ মিনিটের মধ্যে লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে তারা ম্যাচে ফিরে আসে।আরো পড়ুন , বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৭ এপ্রিলতবে সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধেই আদেমোলা লুকম্যানের এক গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় অ্যাতলেটিকোর পক্ষে।৭৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার এরিক গার্সিয়া। এরপর ১০ জনের দলে পরিণত হয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি কাতালানরা।প্রায় এক দশক পর আবারও সেমিফাইনালে উঠল অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষবার তারা এই পর্যায়ে খেলেছিল ২০১৭ সালে।অন্যদিকে টানা দ্বিতীয়বার শেষ চারের স্বপ্নভঙ্গ হলো বার্সেলোনার।