সিলেট রেলস্টেশনে ভবঘুরে শিশুকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
সিলেট রেলস্টেশন এলাকায় ১২ বছরের এক ভবঘুরে শিশুকে মাদক সেবন করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার ভোররাতে সিলেট রেলস্টেশনের একটি পরিত্যক্ত ভবনে ঘটে এই মর্মান্তিক ঘটনা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত লোদন নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকায় অবস্থান করতেন এবং নিয়মিত মাদকসেবন করতেন।অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে তিনি শিশুটিকে কৌশলে নিজের সঙ্গে নিয়ে যান।আরও পড়ুন ,হাঁড়িভাঙার পর এবার লিচুতেও সাফল্য, রংপুরে বাম্পার উৎপাদন পরে তাকে নেশাগ্রস্ত করে স্টেশনের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে নির্যাতন করেন।পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।ঘটনার পর দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে সকাল ছয়টার দিকে কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানিয়েছেন, শিশুটির অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।