দৈনিক সংবাদ দিগন্ত

একদিনেই বিজিবির অভিযানে উদ্ধার ৪ কেজি গাজাসহ ৫৫৩ বোতল মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় হাত বাড়ালেই মিলছে মাদক। বেশ বিছুদিন বন্ধ থাকার পর আবারও সীমান্ত এলাকায় মাদকের ভয়াবহতা দেখা দিয়েছে। ভারত থেকে নিয়ে আশা মাদকের বেশির ভাগ চালানই বিজিবির হাতে ধড়া পড়লেও বাকি গুলো দেশের বিভিন্ন এলাকায় পাচার হয়ে যাচ্ছে। এক দিনেই মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মহেশপুর ৫৮ বিজিবির বিভিন্ন ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪ কেজি গাজাসহ ৫৫৩ বোতল মাদক উদ্ধার করে। এ সময় বিজিবির সদস্যরা ভারতীয় বিভিন্ন প্রকারের ২৯২৫ বোতল ঔষধও উদ্ধার করে। তবে এ সময় বিজিবি ক্যাম্পের সদস্যরা কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি।আরও পড়ুন, পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে মুখর সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজবিজিবি সুত্রে জানাগেছে, রোববার ভোর রাতে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার একটি ভুট্রা ক্ষেতের পাশ থেকে ৩০ বোতল ভারতীয় মদ, নতুন পাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার থেকে ১৬ বোতল ফেনসিডিল, ৭২ বোতল উইনসেরেক্স ও এসকাফ সিরাফ, মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৪ কেজি গাজা, ৪২৫ বোতল ভারতীয় উইনসেরেক্স ও এসকাফ সিরাফ ও একই সময় মাঠিলা   বিজিবি ক্যাম্পের সদস্যরা শ্বশানঘাটের পাশের একটি ড্রাগনের বাগানের পাশ থেকে ২৯২৫ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধার করা হয়।আরও পড়ুন, মহেশপুর সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারমহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, প্রায় প্রতিদিনই মহেশপুর সীমান্ত এলাকার ক্যাম্প গুলো সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে আসছে। মাদকের সাথে আমাদের কোন আপস নেই। সীমান্ত এলাকা গুলোতে আমাদের টহল আরো জোরদার করা হয়েছে। 

একদিনেই বিজিবির অভিযানে উদ্ধার ৪ কেজি গাজাসহ ৫৫৩ বোতল মাদক উদ্ধার