মাদারীপুর বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফ্রেবুয়ারি-২০২৬ অনুষ্ঠিত
মাদারীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে মাদারীপুর জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের প্রথম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়।আরও পড়ুন, চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায়ী সংবর্ধনাউক্ত নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাদারীপুর মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। আরও পড়ুন, বগুড়া শিবগঞ্জে গাঁজাসহ ৫ জন গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানপ্রথম দিনের কার্যক্রম শেষে, পুলিশ সুপার চাকরি প্রার্থীদের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করেন। উত্তীর্ণ প্রার্থীদের ১৬ এপ্রিল - ২০২৬, সকাল ৮ ঘটিকায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিশাত এ্যঞ্জেলা, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, জনাব শেখ শরীফ-উজ-জামান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীয়তপুর, জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুরসহ মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।