ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে মাটি উত্তোলনের দায়ে বিল্লাল মিয়া নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার বিল্লাল মিয়ার পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।আরও পড়ুন,গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন কাজী ছাইয়েদুল আলম বাবুলভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।