সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন।রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার গাবরগাড়ী জামে মসজিদের পুকুর থেকে মাছ তুলে নেয় এনামুল ও রাজ্জাকের লোকজন। এর প্রতিবাদে মসজিদ কমিটি মানববন্ধনের আয়োজন করে। তবে মানববন্ধন শুরুর আগেই দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।আরো পড়ুন , চট্টগ্রাম থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন, ৪১৪ যাত্রী নিয়েসংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৮ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।মসজিদ কমিটির সভাপতি মো. আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, মসজিদের উন্নয়ন কাজের জন্য পুকুরে মাছ চাষ করা হলেও একটি পক্ষ জোরপূর্বক সেই মাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে।অন্যদিকে অভিযুক্ত পক্ষের আব্দুর রাজ্জাক বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।