কসবায় দিগন্ত এক্সপ্রেস বাস খাদে পড়ে, অন্তত আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা -সিলেট মহাসড়কে কোটি চৌমুহনী থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতলী অভিমুখে ছেড়ে যাওয়া দিগন্ত এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্যমতে, চলন্ত অবস্থায় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। পরে চালক দ্রুত নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।আরও পড়ুন, বিশেষ অভিযানে মানব পাচার মামলাসহ বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।