দেশের ১০ জেলা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সেবা, উন্নত চিকিৎসায় নতুন অগ্রগতি
দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সেবা চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হয়েছে।রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এসব আইসিইউ সেবার উদ্বোধন করবেন।নতুনভাবে আইসিইউ চালু হওয়া হাসপাতালগুলোর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ,আরও পড়ুন, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে নতুন আতঙ্ক, একের পর এক হত্যাকাণ্ডে নড়বড়ে অপরাধ জগৎ গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতাল।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিটি আইসিইউতে আধুনিক পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর স্থাপন সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।এর মাধ্যমে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য উন্নতমানের জরুরি ও নিবিড় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।