মহাদেবপুর ৭.৭ কেজি ওজনের কষ্টি পাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার
মহাদেব পুর আজ ১৫/৪/২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল অনুমান ১১ ঘটিকার সময় মহাদেবপুর থানাধীন সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম, পিতা- মৃত তছির উদ্দিন এর একটি পুরাতন পুকুর ক্ষণনকালে স্থানীয় লোকজন একটি রাধা কৃষ্ণের কষ্টিপাথরের সদৃশ মূর্তি উদ্ধার করেন। আরও পড়ুন, বগুড়া-জয়পুরহাট এর যৌথ অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজ গ্রেফতারসংবাদ প্রাপ্ত হয়ে মহাদেবপুর থানা পুলিশ স্থলে উপস্থিত হন এবং উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করেন। মূর্তিটির ওজন সাত কেজি ৭০০ গ্রাম। এটি পাথর সদৃশ রাধাকৃষ্ণের একটি মূর্তি।আরও পড়ুন, রায়পুরাতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাএ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাপ্ত মূর্তিটির একটি বিশেষ প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোন জাদুঘরে মূর্তিটি প্রদান করা হবে।