দুপচাঁচিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়া- ৩ আসনে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২রা ফেব্রুয়ারি সোমবার বিকেলে মহড়াকালে নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় করনীয় বিষয়গুলো প্রদর্শন করা হয়। এ সময় ভোটকেন্দ্র এলাকায় টহল, সন্দেহভাজন তল্লাশি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া কার্যক্রম অনুশীলন করা হয়।যৌথ এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, সেনাবাহিনীর দুপচাঁচিয়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুর উদ্দিন, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সোবেদার কবিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ মইনুল ইসলামসহ যৌথ বাহিনী সদস্যগন। আরও পড়ুন, আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে বিজিবির পূর্ণ প্রস্তুতিউপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান বলেন, নির্বাচনের দিন ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। এ ধরনের মহড়া ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে।