দৈনিক সংবাদ দিগন্ত

মস্তিষ্ক রাখুন তরুণ ও তীক্ষ্ণ, প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৫ সুপারফুড

আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো মস্তিষ্ক। চিন্তা, স্মৃতি, মনোযোগ থেকে শুরু করে পুরো শরীরের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এই ব্রেন। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের সুস্থতা ধরে রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।চিকিৎসকদের মতে, শুধু ধাঁধা সমাধান বা বই পড়াই নয়, প্রতিদিনের খাদ্যাভ্যাসও মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর বড় প্রভাব ফেলে। নিয়মিত কিছু পুষ্টিকর খাবার খেলে স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগ বৃদ্ধি পায় এবং কমে ভুলে যাওয়ার ঝুঁকি।বিশেষজ্ঞদের তালিকায় প্রথমেই রয়েছে তেলযুক্ত মাছ। স্যামন, টুনা, সার্ডিন বা ম্যাকারেলের মতো মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ,আরও  পড়ুন , ভাত ঝরঝরে না হওয়ার পেছনে এই সাধারণ ভুলগুলো দায়ী  যা মস্তিষ্কের কোষকে শক্তিশালী করে।সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রকলি বা মেথিতেও রয়েছে ভিটামিন কে, ফলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ব্রেন সেলকে সুরক্ষা দেয় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।এ ছাড়া টমেটোতে থাকা লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষের ক্ষয় কমাতে কার্যকর। অন্যদিকে আখরোট ও বেরিজাতীয় ফল স্মৃতিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পরিমিত পরিমাণে চা ও কফিও ব্রেনকে সতেজ রাখতে সাহায্য করে। বিশেষ করে গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের জন্য উপকারী বলে জানিয়েছেন চিকিৎসকরা।তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভালো খাবার খেলেই হবে না। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপমুক্ত জীবনযাপনই দীর্ঘদিন মস্তিষ্ককে সুস্থ রাখার মূল চাবিকাঠি।

মস্তিষ্ক রাখুন তরুণ ও তীক্ষ্ণ, প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৫ সুপারফুড