বৃষ্টিতে মরিচের আগুন: রাজধানীর বাজারে কেজি ৪০০ টাকা ছুঁইছুঁই
দেশজুড়ে টানা বর্ষণ আর বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাব এবার রাজধানীর কাঁচাবাজারে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে মরিচের কেজি বেড়েছে আড়াই গুণেরও বেশি।শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। অথচ মাত্র দুই সপ্তাহ আগেও একই মরিচের কেজি ছিল ১৪০ থেকে ১৬০ টাকা।ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় পাইকারি বাজারেই দাম বেড়েছে।আরও পড়ুন,ধানমন্ডিতে স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার+পুরান ঢাকার রায়সাহেব বাজারের এক বিক্রেতা জানান, উৎপাদন কমে যাওয়ায় বাজারে মরিচের সরবরাহ সংকুচিত হয়েছে।অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির অজুহাতে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হচ্ছে। তাদের দাবি, বাজারে কার্যকর তদারকি না থাকায় ভোগান্তি বাড়ছে।শুধু মরিচ নয়, গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়, করলা, বরবটি ও কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকায়, আর লাউয়ের দাম ৭০ থেকে ৯০ টাকা।বর্ষার বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে কেবল পেঁপে। প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির দামও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।বাজার বিশ্লেষকদের মতে, বৃষ্টি অব্যাহত থাকলে সরবরাহ পরিস্থিতি আরও চাপের মুখে পড়তে পারে এবং কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।