যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা বৈঠকের আগে ‘সমঝোতা রূপরেখা’ চূড়ান্তে জোর, পাকিস্তান মধ্যস্থতায় সক্রিয়
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ নির্ধারণ করা সম্ভব নয়।সাইদ খাতিবজাদেহ বলেন, এখনো দুই পক্ষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য তৈরি হয়নি। এর মূল কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ উত্থাপনের বিষয়টি উল্লেখ করেন। তাঁর মতে, এসব দাবি আলোচনার অগ্রগতিকে জটিল করে তুলছে।এদিকে অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাতে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরান তাদের শর্তগুলো পাকিস্তানের মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা দীর্ঘ এবং অকার্যকর আলোচনার মাধ্যমে সময় নষ্ট করতে চায় না।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, প্রস্তাবগুলো এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে আরো পড়ুন , আন্তর্জাতিক জলসীমায় ইরান-সম্পর্কিত জাহাজে তল্লাশির প্রস্তুতি যুক্তরাষ্ট্রেরএবং আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফা শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি। যদিও বর্তমানে দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফা আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তৈরি হওয়া সমঝোতার কাঠামোর ওপর। পাকিস্তান এই আলোচনাকে আবারও সক্রিয় করতে কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।