চুরি নাকি পরিকল্পিত ঘটনা সন্দেহ প্রকাশ অ্যাটর্নি জেনারেলের
সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীরা ভবনের জানালার থাই গ্লাস খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঘটে এই ঘটনা।অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানিয়েছেন, কয়েকজন দুষ্কৃতিকারী অফিস ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটের সামনে থাকা জানালার দুটি থাই গ্লাস খুলে ফেলে। পরে ভবনের পেছন দিক দিয়ে একটি গ্লাস নিয়ে যেতে সক্ষম হলেও অন্যটি নিতে পারেনি।তিনি জানান, শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং আরো পড়ুন , তারেক রহমানের প্রথম কক্সবাজার সফরকর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।ঘটনার পর অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তি এবং সম্ভাব্য ইন্ধনদাতাদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।তবে ঘটনাটিকে শুধু সাধারণ চুরি হিসেবে দেখছেন না অ্যাটর্নি জেনারেল। তার ভাষ্য, সম্প্রতি কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্নীতির অভিযোগে একজনকে জেলেও পাঠানো হয়েছে। দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে অসাধু চক্র সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার পেছনে পরিকল্পিত ইন্ধন থাকতে পারে বলে পুলিশকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।