দৈনিক সংবাদ দিগন্ত

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ভাঙ্গায় জরিমানা ২ ব্যবসায়ী

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুই তেল ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।(০৯ মার্চ) বিকালে ভাঙ্গা পৌরসভা এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালিয়ে আবুল বাসার ট্রেডার্স ও বেলায়েত হোসেন ট্রেডার্সের গুদামে ৩১ ব্যারেল জ্বালানি তেল মজুদ পায়। ২টি দোকানের মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আরো পড়ুন , বান্দরবানে শুরু ফ্যামিলি কার্ড কর্মসূচি উপকারভোগী ১০৯৭ পরিবারএ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ভাঙ্গা পৌরসভার সামনে ও পৌরসভার আতাদী ফ্লাইওভারের নিচে থেকে ৩১ ব্যারেল জ্বালানি তেল মজুদ পাওয়া যায়।ব্যবসায়ীদের তেল মজুদের কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ভাঙ্গায় জরিমানা ২ ব্যবসায়ী