দৈনিক সংবাদ দিগন্ত

মির্জা ফখরুলের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ড তামবাযা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।আরও পড়ুন, আ.লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না : সালাহউদ্দিনএ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এবং মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুলের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ