দৈনিক সংবাদ দিগন্ত

নিউইয়র্ক ভ্রমণে অভিনেত্রী প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আগ্রহী। কাজের ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে বের হন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে কাটানো মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যতিক্রমী পর্যটনকেন্দ্র ‘সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট’ ঘুরে দেখেছেন প্রভা। সেখান থেকে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত এই পর্যটনকেন্দ্রে লাল রঙের আকর্ষণীয় পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।আরও পড়ুন,চরিত্রের বৈচিত্র্য খুঁজছেন অভিনেতা তৌসিফ চারপাশের আয়না ও কাচের প্রতিফলনে তৈরি নান্দনিক পরিবেশ তাঁর ছবিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রকাশিত ছবিতে প্রভার পরনে ছিল নেটের পেটাল স্লিভস ও বেল্টযুক্ত ক্ল্যাসিক পোশাক। এর সঙ্গে লাল লিপস্টিক, কানে ছোট মুক্তার দুল এবং কাঁধে লম্বা চেইনের ব্যাগ দেখা গেছে। খোলা চুলে সাবলীল ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। উল্লেখ্য, ওয়ান ভ্যান্ডারবিল্ট ভবনের ৯১, ৯২ ও ৯৩ তলায় অবস্থিত ‘সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট’ নিউইয়র্কের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং দৃষ্টিভ্রমের নানা আয়োজনের জন্য জায়গাটি পর্যটকদের কাছে আকর্ষণীয়। এখান থেকে নিউইয়র্কের আকাশচুম্বী ভবনগুলোর মনোরম দৃশ্য উপভোগের পাশাপাশি ব্যতিক্রমী ছবি তোলার সুযোগ রয়েছে।

নিউইয়র্ক ভ্রমণে অভিনেত্রী প্রভা