দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচনী প্রচারণার নতুন উদ্যোগ কানাইঘাটে ‘ভোটের রিকশা’ উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার লক্ষ্যে সিলেটের কানাইঘাট উপজেলায় ‘ভোটের রিকশা’কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার কানাইঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মাঝে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘ভোটের রিকশা’ কার্যক্রম একটি কার্যকর উদ্যোগ।আরো পড়ুন , কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাঁদ মিয়ার বাড়িতিনি জানান, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে ভোটের রিকশার মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার কার্যক্রম পরিচালিত হবে। এ প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোট প্রদানের নিয়ম, ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব সম্পর্কে অবহিত করা হবে।উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণার নতুন উদ্যোগ কানাইঘাটে ‘ভোটের রিকশা’ উদ্বোধন