পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।প্রশাসন জানায়, নিষিদ্ধ গ্লুকোজ জেলি, সয়াবিন তেল ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করছিলেন তিনি।আরো পড়ুন , পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং থাকলেও ঢাকায় কর্মরত গাইনী চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরাএর আগেও একই অপরাধে তাকে জরিমানা করা হলেও তিনি তা অব্যাহত রাখেন।অভিযান চালিয়ে তার কারখানা থেকে ২০০ লিটার নিষিদ্ধ গ্লুকোজ জেলি জব্দ করে ধ্বংস করা হয়।স্থানীয়দের অভিযোগ, এ ধরনের অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় কারখানা গড়ে তুলে নকল দুধ সারা দেশে সরবরাহ করছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।