মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর, উদ্ধার ২ অবিস্ফোরিত ককটেল
পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজারে বিএনপির কার্যালয়ে তালা ভেঙে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার ৯ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।কার্যালয়ের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।আরও পড়ুন, ৩০ বছরেও স্থায়ী সেতু হয়নি, ভাসমান ড্রাম সেতুই কৃষকের ভরসা facebook sharing buttonস্থানীয়দের ভাষ্য, ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে খবর পেয়ে মঠবাড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখান থেকে দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি ভাঙা এলইডি টেলিভিশন, একটি তালা এবং লাল কস্টেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।