দৈনিক সংবাদ দিগন্ত

‎বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকুর ব্যাটারি জব্দ

‎জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে দুটি ভেকুর ব্যাটারি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেকুর চালক পালিয়ে যান। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।আরও পড়ুন, সোনালি ধানে হাসি কৃষকের, তবে আবহাওয়া ও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তাঅভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকুর ব্যাটারি জব্দ