দৈনিক সংবাদ দিগন্ত

ভুয়া ঋণের প্রলোভন, এডিবির পরিচয়ে প্রতারণা নিয়ে জরুরি সতর্কবার্তা

এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের প্রতারণা বাড়ছে। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, তারা কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান বা আর্থিক সহায়তা দেয় না। পাশাপাশি আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত তথ্য বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থও চায় না।সংস্থাটি জানায়, প্রতারকরা এডিবির নাম, লোগো, কর্মকর্তাদের পরিচয়, ভুয়া পরিচয়পত্র,আরও পড়ুন. বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি, নিট রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘরে নকল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এসব কার্যক্রমের সঙ্গে এডিবির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।এডিবি জনগণকে এ ধরনের ভুয়া ঋণের প্রস্তাবে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কেউ এডিবির নামে যোগাযোগ করলে বিষয়টি দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর পরামর্শ দিয়েছে।সংস্থাটি আরও জানায়, বাংলাদেশে তারা সরকার ও বেসরকারি খাতের উন্নয়ন প্রকল্পে কাজ করলেও ব্যক্তি পর্যায়ে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তা দেয় না।এডিবির নাম ব্যবহার করে প্রতারণার বিষয়ে বিস্তারিত জানতে সংস্থাটির প্রকাশিত সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক।

ভুয়া ঋণের প্রলোভন, এডিবির পরিচয়ে প্রতারণা নিয়ে জরুরি সতর্কবার্তা