দৈনিক সংবাদ দিগন্ত

ভিসা প্রক্রিয়ায় জাল এজেন্ট বা অননুমোদিত সহায়তা থেকে বিরত থাকার আহ্বান

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া নিরাপদ ও স্বচ্ছ রাখতে ১৩টি দেশ যৌথভাবে নির্দেশনা দিয়েছে। বুধবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এই নির্দেশনা প্রকাশ করেছে।নির্দেশনায় বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের জন্য আবেদনের সময় অবশ্যই সরকারি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তির কাছে অর্থ প্রদান করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।আরো পড়ুন , প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে উল্লেখএ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং আইনি জটিলতা তৈরি হতে পারে। নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে সম্পর্কিত নয় এবং প্রভাব বিস্তারের দাবি করা ব্যক্তির ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।আবেদনকারীদের সকল কার্যক্রম যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ এবং ন্যায্য ভিসা আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে।যৌথ নির্দেশনা দেওয়া দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

ভিসা প্রক্রিয়ায় জাল এজেন্ট বা অননুমোদিত সহায়তা থেকে বিরত থাকার আহ্বান