দৈনিক সংবাদ দিগন্ত

ভিক্ষুকের টাকা রক্ষা করতে গিয়ে আক্রান্ত কিশোর গ্যাং

জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী কিনাই ফকির। সহজ-সরল এই ভিক্ষুক মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা। প্রতিদিন বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে মানুষের সহানুভূতির সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। সন্ধ্যায় ভিক্ষা করে বাড়ি ফেরার পথে মাদারীপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় পৌঁছালে একটি কিশোর গ্যাং তার কাছ থেকে জোরপূর্বক ভিক্ষার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর হামলা চালায়। আরো পড়ুন , সীমান্তে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে টেকনাফে মশাল মিছিলএকপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কিনাইয়ের হাতে কোপ দেয়। এতে তার হাত গুরুতরভাবে জখম হয়।পরে স্থানীয়রা আহত অবস্থায় কিনাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার হাতে পাঁচটি সেলাই দেন। ঘটনার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্যে এমন নৃশংস ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভিক্ষুকের টাকা রক্ষা করতে গিয়ে আক্রান্ত কিশোর গ্যাং