দৈনিক সংবাদ দিগন্ত

ভাষানটেকে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের সহায়তায় জুবাইদা রহমান

রাজধানীর ভাষানটেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।শনিবার ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হন ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন, যাতে করে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবন চালিয়ে নিতে পারেন।আরো পড়ুন , জুলাই ঐক্য ঘোষণা করবে শহীদ মিনারে নতুন আন্দোলনমূলক কর্মসূচিঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবারের সদস্যরা তাদের বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন। সেখানে প্রয়োজন অনুযায়ী ওষুধপত্রও সরবরাহ করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ভাষানটেকে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের সহায়তায় জুবাইদা রহমান