দৈনিক সংবাদ দিগন্ত

শেরপুরে ভারতীয় তৈরি পোশাক জব্দ

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া নামক স্থান দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় তৈরি পোশাক পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক আটক করে বিজিবির টহল দল। আটক করা এসব পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫শ' টাকা।আরও পড়ুন, কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩২বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

শেরপুরে ভারতীয় তৈরি পোশাক জব্দ