জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে চাচা খুন গাজীপুর থেকে প্রধান আসামী ভাতিজা গ্রেপ্তার
জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা হক মিয়া (৫০) খুন এর ঘটনায় মামলার প্রধান আসামী ভাতিজা আব্দুস সালাম(৩৯)কে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানার টিম। তিনি লক্ষীরচর এলাকার আ: রহমান এর ছেলে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০ টায় তাকে গাজীপুরের মহানগর গাছা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুপুর সাড়ে ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব। জানা গেছে, গত শনিবার ( ৬ জুন) সকাল ১১:৪৫ মিনিটে সদরের লক্ষীরচর ইউনিয়নের মধ্যর চর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে ট্রাক চালক হক মিয়া ও তার ভাতিজা সালামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে বাড়ির পাশে কাজ করার সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ওসি মো: নাজমুস সাকিব এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।আরও পড়ুন , দিরাইয়ে ওদুদ মেম্বার ও ফয়সলের তান্ডবে অতিষ্ঠ মকসুদপুর গ্রামবাসী এরপর থেকেই জামালপুর পুলিশ সুপার ফারহানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ((সদর সার্কেল) রাকিবুল ইসলাম এর সহযোগীতায় সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব এর নেতৃত্বে এসআই আশিকুল ইসলাম জামালপুর সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার সকাল সাড়ে ১০ টায় গাজীপুর মহানগর এলাকা থেকে ভাতিজা সালামকে গ্রেপ্তার করেন সদর থানা পুলিশ টিম। উল্লেখ্য যে, ইতিপুর্বে জামালপুর ডিবির ওসি এবং পরবর্তীতে জামালপুর সদর থানায় যোগদান করে চোরাকারবারি, মাদকসহ একাধিক অপরাধীর মুখোশ উন্মোচন করেছেন।সরাসরি ওসি সাকিব এর নেতৃত্বে ২২ হাজার মাদক উদ্ধার, চোরাচালান, চুরি-ডাকাতি রোধে,হত্যা ও ধর্ষণ মামলার আসামী দ্রুত গ্রেফতারে তার কার্যকলাপ ছিল চোখে পড়ার মতো। তিনি থানার সেবার মান উন্নত করেছিলেন। সেবা প্রত্যাশীদের অভিযোগ মনোযোগ সহকারে শুনে তাদেরকে দ্রুত সমাধান দিয়ে থাকতেন। আরও পড়ুন , সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গঠনে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের প্রশংসনীয় ভূমিকাএ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, গাজীপুর মহানগর এলাকা থেকে মামলার প্রধান আসামী সালামকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর পুলিশ। এ ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদ শেষে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এদিকে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, ঘটনার ১০/১৫ আগে দেশের বাইরে থেকে নিজের বাড়ীতে আসেন সালাম। গত ৬ জুন বাড়ির পাশের জমিতে কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নিলে সালাম মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়ার ওপর হামলা করলে ঘটনাস্থলেই মারা যান হক মিয়া। এরপর সালাম পালিয়ে যায়। ঘটনার পর থেকেই জামালপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশ আসামী গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। বুধবার সকালে গাজীপুর থেকে মামলার প্রধান আসামী সালামকে গ্রেপ্তার করেন জামালপুর সদর থানা টিম।