নেত্রকোনার বারহাট্টায় লাইফ ভেরিফিকেশন না করায় ভাতা বন্ধের পথে (৬১৭৫ জন) ভাতাভোগীর, সারাদেশের ন্যায় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে নেত্রকোনার বারহাট্টাতেও চলছে জিটুপি এড়াবৎহসবহঃ ড় চঁনষরপ (এ২চ) পদ্ধতিতে ভাতা প্রদানের জন্য লাইভ ভেরিফিকেশন কার্যক্রম। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকল উকারভোগীদের নিজস্ব জাতীয় পরিচয় পত্র (ঘওউ) দিয়ে নিবন্ধিত মোবাইল নাম্বারের এমএফএস (গঋঝ) একাউন্টে জিটুপি (এ২চ) পদ্ধতিতে ভাতা প্রদানের নিমিত্তে লাইভ ভেরিফিকেশন চলছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বারহাট্টা উপজেলার সকল ইউনিয়নে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয় নির্ধারিত তারিখ ও স্থানে উপকার ভোগীদের লাইভ ভেরিফিকেশন চলমান রয়েছে। বারহাট্টা উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলায় সমাজসেবা অফিস থেকে মোট ভাতাভোগীর সংখ্যা ২৮৭৪৮ জন। গত ১৪ ডিসেম্বর থেকে ২য় পর্যায়ে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হলেও মাত্র ২২৩৭৬ জন লাইভ ভেরিফিকেশন সম্পূর্ণ করেন। কিন্তু ৬১৭৫ জন ভাতাভোগী লাইভ ভেরিফিকেশন না করায় ভাতাবন্ধের ঝুঁকিতে রয়েছেন।আরও পড়ুন, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিতএ বিষয়ে বারহাট্টা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম গোলাম হোসাইন জানান, বর্তমানে বারহাট্টা উপজেলায় সকল উপকারভোগীদের সশরীরে উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশন নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। লাইভ ভেরিফিকেশনে অনুপস্থিত থাকার কারণে যাদের ভাতা স্থগিত রয়েছে তারা চাইলে চলমান লাইভ ভেরিফিকেশনে উপস্থিত হয়ে মোবাইল নাম্বার ও এমএফএস (গঋঝ) একাউন্ট নিশ্চিত করতে পারবেন। তবে লাইফ ভেরিফিকেশন না করলে তাদের ভাতাবন্ধ থাকবে।