প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।আরো পড়ুন ,রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই : তাহেরবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি দেশবাসীর কাছে স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।