তিন দিনে ঢাকায় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৩১৪৬ মামলা
গত তিন দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩১৪৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।গত বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।শনিবার ডিএমপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৪টি বাস, ১০টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১১৪টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেলসহ সহ মোট ৪৪১টি মামলা হয়েছে। আরো পড়ুন , পিলখানা ট্রাজেডিতে শহীদ সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমানট্রাফিক-উত্তরা বিভাগে ৭৪টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৪৯১টি মামলা হয়েছে।ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ১২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ২৫১টি মোটরসাইকেলসহ মোট ৩৯৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৭৩০ টি গাড়ি ডাম্পিং ও ৩৮৬ টি গাড়ি রেকার করা হয়েছে।ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।