দৈনিক সংবাদ দিগন্ত

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষার ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোর থেকে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।সোমবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির সমাবেশে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষাব্যবস্থা মেট্রিক পর্যন্ত বিনামূল্যে করেছিলেন। পরে ২০০১ থেকে ২০০৬ সালে তা ইন্টারমিডিয়েট পর্যন্ত সম্প্রসারণ করা হয়।প্রধানমন্ত্রী জানান, সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এখন আরো পড়ুন , ইভিএম প্রকল্পে দুর্নীতি অনুসন্ধান করছে দুদক : মির্জা ফখরুলমেয়েদের শিক্ষাকে আরও এগিয়ে নিতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, নারীদের শিক্ষিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সমাবেশে তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার। তাই মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।এর আগে দিনভর যশোরে একাধিক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শার্শায় উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, হরিনারবিলে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দড়াটানায় পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন তিনি।বিকাল আড়াইটায় সমাবেশ শুরু হয় এবং এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষার ঘোষণা প্রধানমন্ত্রীর