হালকা খাবারেও ব্লোটিংয়ের সমস্যা? ঘরের টিপস জানুন
আপনি হালকা ও স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন—ডাল-ভাত-তরকারি, বাড়ির রান্না—তবুও পেটফাঁপা বা ব্লোটিংয়ের সমস্যা করছেন? এটা শুধু খাবারের দোষ নাও হতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, পেটফাঁপার অন্যতম কারণ হলো খাবার খাওয়ার পদ্ধতি। তাড়াহুড়ো করে খাওয়া, ঠিকমতো চিবিয়ে না খাওয়া, বা মনোযোগ না দিয়ে খেলে হজম ভালো হয় না। ফলে ঘরের হালকা খাবার খেলেও ব্লোটিং হতে পারে।আরো পড়ুন , অতিরিক্ত খাবারের পরে গ্যাসট্রিক ও বদহজম এড়িয়ে চলার সহজ উপায় তাছাড়া কিছু খাবারও হজমের সময় বেশি গ্যাস তৈরি করে। যেমন—পেঁয়াজ, রসুন, ব্রকোলি, অঙ্কুরিত ছোলা, রাজমা, কাবুলি চানা, দুধ ও দুগ্ধজাত খাবার, কাজু, পাস্তা। এগুলো ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট হিসেবে পরিচিত। অন্ত্রে পৌঁছলে ব্যাকটেরিয়ার মাধ্যমে ফার্মেন্টেশনের কারণে গ্যাস তৈরি হয় এবং পেট ফাঁপা লাগে।বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঘন ঘন পেটফাঁপা বা ব্লোটিং সমস্যায় ভুগলে এই ধরনের খাবার অল্প বা এড়িয়ে চলা উচিত। এছাড়া খাবার ধীরে ধীরে, ভালোভাবে চিবিয়ে খাওয়া এবং মনোযোগ দিয়ে খাওয়া পেটফাঁপার সমস্যা কমাতে সাহায্য করে।