দৈনিক সংবাদ দিগন্ত

দেশে ফিরলেন তানিয়া বৃষ্টি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভারতে দ্বিতীয়বারের মতো ব্রেন টিউমারের অস্ত্রোপচার শেষে (২৪ মার্চ) দেশে ফিরেছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে টানা ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।এর আগে আইসিইউতে ১১ দিন কাটানোর পর বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরছেন।এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দেশে তার প্রথম অস্ত্রোপচার হলেও পরবর্তী শারীরিক জটিলতার কারণে গত ৯ মার্চ চেন্নাইয়ে পুনরায় অস্ত্রোপচার করা হয়। আরো পড়ুন , জয়ার উচ্ছ্বাসঅস্ত্রোপচারের পর বেশ কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকতে হয়েছিল। ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়।বর্তমানে এই অভিনেত্রীর অবস্থা উন্নতির দিকে থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও কিছুদিন বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে।তানিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, তানিয়া এখন অনেকটাই ভালো আছেন। মাথার ব্যাপারে কঠোর নিয়ম মেনে চলতে হবে এবং কোনো ধরনের স্ট্রেস নেওয়া যাবে না। তার সঙ্গে ছিলেন তার বোন। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি।

দেশে ফিরলেন তানিয়া বৃষ্টি