ট্রাম্পের ‘ভয়াবহ আঘাত’ হুমকিতে তেল বাজারে অস্থিরতা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এক রাতেই ইরানকে “সম্পূর্ণ ধ্বংস” করা সম্ভব। মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালির বাধা না সরালে তিনি তেহরানের ওপর “ভয়াবহ আঘাত” হানবেন।এর প্রভাব পরিলক্ষিত হয়েছে তেলের বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০.৩৪ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ১১৩.৬৭ ডলারে।আরো পড়ুন , মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইরান যুদ্ধবিরতির শর্ত প্রলম্বিত সময়ে প্রকাশইরান যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, স্থায়ীভাবে যুদ্ধ শেষ না হলে কোনো সমাধান সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিতে সরবরাহ ঝুঁকি এবং তেলের বাজারে অস্থিরতার কারণে দাম উচ্চ পর্যায়ে রয়েছে।বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি যুদ্ধবিরতি বা সমঝোতা হয়, তেলের দাম কিছুটা কমতে পারে। তবে এখনও বৈশ্বিক বাজারে উত্তেজনা বিরাজ করছে।