ব্রাহ্মমণবাড়িয়া জেলা পুলিশ কতৃক মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন
১৬ ই ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।আরও পড়ুন, চকরিয়ায় মহান বিজয় দিবস উদ্যাপন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনামহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সদা সচেষ্ট থাকবে বলে অঙ্গীকার করেন।