দৈনিক সংবাদ দিগন্ত

নরওয়ের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মারকিনিওস

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক মারকিনিওস। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে শেষ হয়ে যায় সেলেসাওদের বিশ্বকাপ অভিযান।ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় মারকিনিওস বলেন, এই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। যারা মাঠে এসে দলকে সমর্থন করেছেন এবং দেশের সব সমর্থকের কাছে তিনি ক্ষমা চান। একই সঙ্গে আগামী প্রজন্মের ফুটবলারদের পাশে থাকার আহ্বান জানান তিনি।আরও  পড়ুন, ব্রাজিল ম্যাচের আগে নরওয়েতে বড় ধাক্কা, অনিশ্চিত রায়ারসনব্রাজিল ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু ব্রুনো গিমারায়েস পেনাল্টি মিস করেন। এরপর নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন এন্দ্রিক। অন্যদিকে সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়ে জোড়া গোল করেন আর্লিং হলান্ড, যা নরওয়ের জয় নিশ্চিত করে।মারকিনিওস বলেন, বিশ্বকাপের মতো মঞ্চে যে দল কম ভুল করবে, তারাই শেষ পর্যন্ত সফল হবে। আর একজন অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড় হিসেবে এই ব্যর্থতার দায় নিজের কাঁধেই তুলে নিতে চান তিনি, যাতে নতুন প্রজন্ম চাপমুক্ত থেকে আগামী চার বছরে আরও শক্তিশালী দল গড়ে তুলতে পারে।

নরওয়ের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মারকিনিওস