নির্বাচনী ব্যয় মেটাতে জনগণের কাছে সহায়তা চাইলেন ডা. তাসনিম জারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে লড়তে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার-সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ফেসবুক বার্তায় এনসিপি নেতা ডা. তাসনিম জারা বলেন, নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা (বা ভোটার প্রতি ১০ টাকা) খরচ করতে পারেন। কিন্তু বাস্তবে প্রায় কেউই এই আইনটা মানেন না।শোনা যায় একেকজন একজন প্রার্থী ২০ থেকে ৫০ কোটি টাকা খরচ করেন। অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র পঁচিশ লাখ টাকা ব্যয় করেছেন। ফলে প্রায় সবারই সংসদে যাওয়ার যাত্রাটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে। আমি এ অসততা ও মিথ্যার রাজনীতি করবো না।তিনি বলেন, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) থেকে ঢাকা-৯ আসনে মনোনয়নপ্রাপ্ত হয়েছি। প্রতিজ্ঞা করছি যে আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও খরচ করবো না। অনেকে বলেছেন, এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি, নতুন বাংলাদেশ গড়তে অন্য উপায় নেই।ডা. তাসনিম বলেন, নির্বাচনের খরচ যখন ১০ কোটি বা ২০ কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন সেই টাকা তোলার জন্য নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজি আর টেন্ডারবাজি করাটা তাদের জন্য "বাধ্যতামূলক" হয়ে দাঁড়ায়। এভাবেই রাজনীতিটা সাধারণ মানুষের হাত থেকে ছিনতাই হয়ে মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে চলে যায়। নির্বাচনী ব্যয়ে মেটাতে সহায়তা চেয়ে এনসিপির এই নেত্রী বলেন, আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে সততার সঙ্গে নির্বাচন করা যায়, রাজনীতি করা যায়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে আমি মোট ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয় করতে পারবো। আমি এই টাকাটা আপনাদের কাছ থেকে চাই।আরও পড়ুন, সরকারি গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুরডা. তাসনিম বলেন, নিচে আমার ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর দিচ্ছি। এগুলো একদম নতুন অ্যাকাউন্ট। কত টাকা আসছে আর কত খরচ হচ্ছে, প্রতিটি টাকার হিসাব আমি স্বচ্ছভাবে আপনাদের সামনে প্রকাশ করবো, প্রমাণসহ। তিনি আরও বলেন, আমরা যদি একটা আসনের জন্য দেখাতে পারি যে জনগণের কাছ থেকে টাকা তুলে জনগণের সঙ্গে ক্যাম্পেইন করে নির্বাচনে জেতা সম্ভব তাহলে আগামীতে আরও অসংখ্য মানুষ এগিয়ে আসবেন যারা সৎ, যোগ্য তারা রাজনীতিতে আসার সাহস দেখাবেন। এই লড়াইটা আমরা সবাই মিলে করলেই আমরা জিতে যাবো। আপনাদের সাহায্যের আশায় থাকবো।ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস:Account Name: Tasnim JaraAccount Number: 1261570464960Bank Name: Dutch-Bangla Bank PLCBranch: Elephant RoadRouting number: 090261338বিকাশ অ্যাকাউন্ট ডিটেইলস:বিকাশ নম্বর: 01870 20 93 59নাম: Tasnim Jaraঅ্যাকাউন্ট টাইপ: পার্সোনাল