দৈনিক সংবাদ দিগন্ত

নতুন রূপে রাশমিকা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার ফিরছেন একেবারে ভিন্নরূপে। তার আসন্ন সিনেমা ‘মাইশা’ ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।সম্প্রতি শুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করে রাশমিকা জানিয়েছেন, সেটে এখন “খুবই রক্তাক্ত পরিবেশ” চলছে, যা ইঙ্গিত দিচ্ছে সিনেমাটির অ্যাকশন ও থ্রিলার ধাঁচের গল্পের দিকে।তার এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। অনেকেই ধারণা করছেন, সিনেমাটি হতে যাচ্ছে একটি ডার্ক ও ইন্টেন্স অ্যাকশন নির্ভর গল্প, যেখানে থাকবে সংঘর্ষ ও আবেগের মিশ্রণ।আরও পড়ুন , ফেসবুক পোস্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, নতুন করে বিতর্কে মারিয়া মিমযদিও ‘মাইশা’র গল্প নিয়ে এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে ইন্ডাস্ট্রির ভেতরের আলোচনা বলছে, এই ছবিতে রাশমিকা মান্দানাকে দেখা যেতে পারে একেবারে নতুন অ্যাকশন অবতারে।শোনা যাচ্ছে, চরিত্রটির জন্য তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণও নিচ্ছেন, যদিও তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।রোমান্টিক ও কমার্শিয়াল সিনেমার পরিচিত মুখ রাশমিকা এবার যদি সত্যিই এই ধরনের চরিত্রে আসেন, তবে তা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।বর্তমানে তিনি একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে সব আলোচনার কেন্দ্রে এখন ‘মাইশা’—যা নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।আরও পড়ুন , কাঁদলেন ফারিণ

নতুন রূপে রাশমিকা