দৈনিক সংবাদ দিগন্ত

বান্দরবান সুয়ালকে আনসার ব্যাটালিয়ন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ

বান্দরবান আনসার ব্যাটালিয়ন (১০ বিএন), সুয়ালক, বান্দরবান কর্তৃক আয়োজিত উপজেলা/থানা আনসার কোম্পানী/প্লাটুন ও ইউনিয়ন আনসার প্লাটুন সদস্যদের চলমান আনসার মৌলিক প্রশিক্ষণ ২০২৫ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় দায়িত্ববোধ, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন “আনসার বাহিনী দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি মর্যাদাপূর্ণ অঙ্গীকার। শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের সেবা করতে হবে। প্রশিক্ষণের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেদের দক্ষ, সক্ষম ও দায়িত্বশীল করে তুলুন। আরও পড়ুন, চট্টগ্রাম দেশের অর্থনীতির চালিকাশক্তি: কেন্দ্রীয় ব্যাংক গভর্নরপুলিশ সুপার মহোদয় আরও বলেন “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলকে সমন্বিত প্রচেষ্টায় দায়িত্ব পালন করতে হবে যাতে ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট প্রদান করতে পারে। পরিশেষে সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন এবং সুশৃঙ্খল ও নিরাপদ নির্বাচন নিশ্চিতকরণে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

বান্দরবান সুয়ালকে আনসার ব্যাটালিয়ন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ