দৈনিক সংবাদ দিগন্ত

ভারত-বাংলাদেশ ‘এক হয়ে যাওয়ার’ মন্তব্যে উদ্বেগ, সরকারের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

ভারতীয় হাইকমিশনারের মন্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দাবি শফিকুর রহমানেরবাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্যকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, “ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়ার” মতো মন্তব্য কী অর্থে বলা হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।আরও  পড়ুন , ‘গুমের নাটক সাজিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে শিবির’ : রাশেদ খানতার মতে, বাংলাদেশ ও ভারত দুইটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তাই এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা না থাকলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।তিনি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, বিষয়টি দ্রুত পরিষ্কার করে জনসম্মুখে ব্যাখ্যা দেওয়ার জন্য।কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্যকে ঘিরে ভুল বোঝাবুঝি এড়াতে উভয় দেশেরই আরও সতর্ক থাকা প্রয়োজন।এ ঘটনায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।

ভারত-বাংলাদেশ ‘এক হয়ে যাওয়ার’ মন্তব্যে উদ্বেগ, সরকারের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির