দৈনিক সংবাদ দিগন্ত

ঈদুল আজহায় ব্যাংকে সাত দিনের ছুটি ২৫ মে, খোলা থাকবে নির্দিষ্ট লেনদেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে এই ছুটি শুরু হবে।বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ২৩ ও ২৪ মে ব্যাংকের সব শাখা স্বাভাবিক সময় অনুযায়ী খোলা থাকবে।এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।আরও  পড়ুন , ঈদ সামনে, বাড়ছে প্রবাসী আয় মে মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারাতবে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের সুবিধার্থে ২৫ ও ২৬ মে কিছু নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো এই সময় সীমিত লেনদেন চালু রাখবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে এবং লেনদেন হবে দুপুর ১টা পর্যন্ত।এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখবে।আরও  পড়ুন , মূলধন সংকটে ২০ ব্যাংক, খেলাপি ঋণে বাড়ছে ঝুঁকি

ঈদুল আজহায় ব্যাংকে সাত দিনের ছুটি ২৫ মে, খোলা থাকবে নির্দিষ্ট লেনদেন