জনপ্রিয়তায় শীর্ষে বুবলী
হালের ব্যস্ততম চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে দেশে নেই। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে। তবে ঈদে বুবলী যেন দেশের মিডিয়ায় সরব উপস্থিতি বজায় রেখেছেন।প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রেশার কুকার, যা পরিচালনা করেছেন রায়হান রাফী। বুবলীর অভিনয় ইতিমধ্যেই দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছে।আরো পড়ুন , গান-অভিনয়ে পড়শীএছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-র ঈদ পর্বে তিনি প্রথমবারের মতো গান করেছেন, সংগীত তারকা ইমরান মাহমুদুল-এর সঙ্গে। ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের গানটি দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে।এদিকে বুবলীর আরও কয়েকটি সিনেমা – ‘পিনিক’, ‘শাপলা শালুক’ – মুক্তির অপেক্ষায় রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী দেড় বছরের জন্য বুবলী দেশেই না থাকলেও এই ছবিগুলো এবং গানগুলোয় তিনি দর্শকের সঙ্গে সংযুক্ত থাকবেন।