টি-টোয়েন্টিতে আফগানিস্তানের নেতৃত্বে ইব্রাহিম জাদরান
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাশিদ খানকে। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে।শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণার সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এ তথ্য নিশ্চিত করে।২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে ব্যর্থ হওয়ার পর থেকেই রশিদের নেতৃত্ব নিয়ে আলোচনা চলছিল।আরো পড়ুন , থামছেন না ম্যাক্সওয়েল লক্ষ্য পরের বিশ্বকাপ শ্রীলঙ্কা সিরিজ শুরুর মাত্র এক সপ্তাহ আগে এসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সহ-অধিনায়ক ইব্রাহিম জাদরানকে মূল দায়িত্বে নিয়ে এলো।এ ছাড়া স্কোয়াডেও পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপের দলে থাকা ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব এবং মোহাম্মদ ইশাককে ওয়ানডে ও টি-টোয়েন্টি, কোনো সংস্করণেই রাখা হয়নি।টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন টপ-অর্ডার উইকেটকিপার ব্যাটার নূর রহমান, অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফরিদ আহমেদ। অন্যদিকে, ওয়ানডে দলে ফিরেছেন ফরিদ আহমেদ মালিক এবং প্রথমবারের মতো ডাক পেয়েছেন জিয়া উর রহমান শরিফি।