নয়া প্রেমে মালাইকা
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন আবারও আলোচনায়। গ্রিসে ছুটি কাটাতে গিয়ে প্রকাশিত একটি ছবি ঘিরে শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন।সম্প্রতি সামাজিক মাধ্যমে গ্রিস সফরের একাধিক ছবি প্রকাশ করেন মালাইকা অরোরা। সমুদ্রসৈকতে অবকাশযাপনের নানা মুহূর্তের পাশাপাশি একটি ছবিতে এক রহস্যময় পুরুষের সঙ্গে তাকে দেখা যায়।এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় জোর আলোচনা। অনেকের ধারণা, ওই ব্যক্তি হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা।আরও পড়ুন, নতুন মিশনে ফারিয়া গত দেড় বছর ধরেই তাদের বন্ধুত্ব নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা গেছে। এর আগে স্পেন সফর এবং গায়ক এনরিক ইগলেসিয়াসের কনসার্টেও দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।তবে সম্পর্কের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি মালাইকা অরোরা বা হর্ষ মেহতা।উল্লেখ্য, অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন মালাইকা। পরে সেই সম্পর্কেরও ইতি ঘটে।রহস্যময় সঙ্গীকে ঘিরে জল্পনা চললেও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।